সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
চাকরির খবর বাংলাদেশ

১৯ এপ্রিল শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা

শেয়ার করুন:

লোপা রাকিব,

১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ১৯ এপ্রিল শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার রাতে প্রবেশপত্র অনলাইনে প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

প্রার্থীরা এনটিআরসিএর http://ntrca.teletalk.com.bd/admitcard/index.php ওয়েবসাইটে ঢুকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা প্রবেশ পত্রের কপি পরীক্ষার সময় কক্ষ পরিদর্শককে দেখাতে হবে।

প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে। পরীক্ষার হলে কালো বল পয়েন্ট কলম নিয়ে আসতে বলা হয়েছে প্রার্থীদের।

এছাড়া প্রিলিমিনারি পরীক্ষায় মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসা যাবে না বলেও বলা হয়েছে প্রবেশ পত্রে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies