বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
টেস্টপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ
নির্বাচিত

শর্টসার্কিট থেকে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার কোনো ঝুঁকি নেই

শেয়ার করুন:

বিশেষ প্রতিনিধি,

ঢাকা, লিগ্যাল ভয়েস : মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়ের সচিব এম শফিউল আলম জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার কোনো ঝুঁকি নেই। আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

শফিউল আলম বলেন, ভবনগুলোর সব জায়গাতেই সার্কিটব্রেকার দেওয়া রয়েছে। তাই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো ঝুঁকি নেই।

সম্প্রতি, বনানীর এফআর টাওয়ারে আগুনে প্রাণহানির ঘটনা ঘটে। ওই কারণে সারাদেশে কর্মস্থলগুলোতে নিরাপত্তার বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। এর প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিব এই বক্তব্য দিলেন।

সচিবালয়ের অন্যান্য ঝুঁকির বিষয়ে তিনি জানান, মন্ত্রিপরিষদ মন্ত্রণালয় ভবনটি ভূমিকম্পের ঝুঁকি থেকে মুক্ত নয়। তিনি বলেন, এটি ৬০ থেকে ৭০ বছরের পুরনো ভবন। এর ভিত্তিটি দুর্বল। তাই ভূমিকম্প নিয়ে আমাদের সার্বক্ষণিক সতর্কতা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies