বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
নির্বাচিত

রাজধানী ও আশেপাশে এলাকার নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার

শেয়ার করুন:

ভূঁইয়া আসাদুজ্জামান,

লিগ্যাল ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, রাজধানী এবং এর আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, কূটনৈতিক এলাকা, ধর্মীয় স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হোটেলের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সদর দফতর আজ এক বার্তায় জানিয়েছে, ‘শ্রীলংকায় বোমা হামলার ঘটনায় বাংলাদেশে নাশকতার কোনো আশংকা নেই। বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে।’ ওই বার্তায় আরও বলা হয়, পবিত্র শবে বরাত ও ইস্টার সানডে উপলক্ষে বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণের ঘটনার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি আলমগীর হোসেন শিমুল বাসসকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies