বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
শীর্ষ খবর

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

শেয়ার করুন:

গোলাম রব্বানী,

লিগ্যাল ভয়েস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) মো. জয়নাল আবেদিন বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন বিষয় বিশেষ করে তার সাম্প্রতিক ব্রুনাই সফর সম্পর্কে আলোচনা করেন।

তিনি জানান, সরকার প্রধান তার তিন দিনের (২১-২৩ এপ্রিল) ব্রুনাই সফরের ফলাফল সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তার তিন দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার সকালে ব্রুনাই থেকে দেশে ফিরেন।
তার (হাসিনার) সে দেশে অবস্থান, পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিশেষ করে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে সম্পাদিত কৃষি, মৎস্য, পশু সম্পদ, সংস্কৃতি ও ক্রীড়া এবং এলএনজি সরবরাহসহ সাতটি চুক্তির বিষয়ে রাষ্ট্রপ্রধানকে অবহিত করা হয়।

প্রধানমন্ত্রী তার ব্রুনাই সফরকালে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ব্রুনাইয়ের ব্যবসায়ী সম্প্রদায় এবং ব্রুনাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গেও অনেকগুলো বৈঠক করেন।

শেখ হাসিনা জানান, কেবাংগাসানে কূটনৈতিক জোনে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যানসেরি ভবনের ভিত্তি প্রস্তরও স্থাপন করেন।
প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, এই সফর দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরো বৃদ্ধিতে সহায়ক হবে।
এ সময় তারা একে অপরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে বঙ্গভবনে পৌঁছেন। এ সময় রাষ্ট্রপতি ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতিকে একটি ফুলের তোড়া উপহার দেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies