রবিবার, ৮ নভেম্বর ২০২৬
আইন-আদালত

প্রিন্স ও জিমার্টকে জরিমানা

শেয়ার করুন:

ক্রাইম রিপোর্টার,

লিগ্যাল ভযেস : কৃষি বিপণন অধিদফতরের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে প্রতি কেজি পিঁয়াজ এক টাকা বেশি দামে বিক্রি করায় প্রিন্স বাজার ও জিমার্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার রাজধানীর মিরপুর-১ এ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এক বিশেষ অভিযানে চেইন সুপার শপ প্রিন্স বাজার ও জিমার্টকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। তিনি বলেন, ‘রাজধানীর বাজারে কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদফতর। রাজধানীতে দেশি পিঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা এবং আমদানি পিঁয়াজের ২৩ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু প্রিন্স বাজার পিঁয়াজ বিক্রি করছে ২৪ টাকা দরে, যা ভোক্তা আইন পরিপন্থি।

এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দেশি পিঁয়াজ ৩০ টাকা নির্ধারণ থাকলেও জিমার্ট বিক্রি করছে ৩২ টাকায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

এ সময় সিটি কর্পোরেশন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় মিরপুর-১ এর চার মাংসের দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার তদারকি কাজে সার্বিক সহযোগিতা করেন শাহ আলী থানা পুলিশ সদস্যরা।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies