বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
বাংলাদেশ

আগামী প্রজন্মের উন্নত-সমৃদ্ধ জীবনের লক্ষ্যে কাজ করছে সরকার : পানিসম্পদ উপমন্ত্রী

শেয়ার করুন:

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করেন।

উপমন্ত্রী বলেন, ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনের আগে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেশবাসীকে দেখিয়েছিলেন এবং তা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে।
আজ শুক্রবার রাজধানীর কাকরাইলের একটি রেস্তোরায় শরীয়তপুর সাংবাদিক সমিতি-ঢাকা’র উদ্যোগে আয়োজিত ‘পদ্মা সেতু বাস্তবায়ন শরীয়তপুরের উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ভিশনারি লিডার। তিনি বাংলাদেশকে উন্নত দেশের কাতারে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য তিনি ভিশন-২০২১,২০৪১ ও ডেল্টা প্ল্যান ২১০০ ঘোষণা করেছেন। আগামী প্রজন্ম যেন উন্নত ও সমৃদ্ধ জীবন পায় সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছেন।

সংগঠনের সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, পপুলার লাইফ ইনসুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী, শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies