বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
রুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ
নির্বাচিত বাংলাদেশ

রংপুরে সাংবাদিক ‘লাঞ্ছনা’, এসআইসহ ৪ পুলিশ প্রত্যাহার

শেয়ার করুন:

রংপুর প্রতিনিধি,

লিগ্যাল ভয়েস : রংপুরে একটি বেসরকারি টিলিভিশনের দুই সাংবাদিককে মারধরের অভিযোগে এক এসআইসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

সোমবার নগরীর গঙ্গাচড়া ডিগ্রি কলেজের সামনে তাদের মারধর করা হয় বলে থানায় অভিযোগ করা হয়।

একাত্তর টিভির রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ বলেন, “বিকালে গঙ্গাচড়া ডিগ্রি কলেজের সামনে গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করছিলেন গঙ্গাচড়া থানার এসআই আব্দুল করিম ও আরও তিন পুলিশ কনস্টেবল।”

তিনি বলেন, এ ঘটনার ভিডিও করতে গেলে ওই চার পুলিশ সদস্য একাত্তর টিভির ভিডিওগ্রাফার শাহিন আলম ও রাফিকে মারধর করেন।”

এ সময় তিনি (একাত্তর টিভির রিপোর্টার শাহ বায়েজিদ আহমেদ) বাধা দিলে তাকেও লাঞ্ছিত করা হয় এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে বায়েজিদ জানান।

“পরে থানায় গিয়ে মৌখিক অভিযোগ দিলে ওই এসআইসহ আরও তিন কনস্টেবলকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।”

গঙ্গাচড়া থানার ওসি মশিউর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ওই চারজনকে ক্লোজড করে লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত করে দোষী সাব্যস্ত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টাস ক্লাব, সিটি প্রেসক্লাব, বেরোবি সাংবাদিক সমিতি, রংপুর ফটো জার্নালিস্টস এসোসিয়েশন রংপুরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies