বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশ

রেলের বেহাল অবস্থা সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

শেয়ার করুন:

রহিম উল্লাহ,

লিগ্যাল ভয়োস, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারে সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

বরমচাল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, শনিবার সকাল থেকে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বরমচালে খালে ছিটকে পড়া ট্রেনের বগি উদ্ধারের কাজ চলছে, তাই এই লাইনে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উদ্ধার কাজ শেষ হলে লাইন স্বাভাবিক হবে।

কুলাউড়ার ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, উদ্ধার কাজ শেষ হতে কত সময় লাগবে বলা যাচ্ছে না। তবে দ্রুত কাজ করা হচ্ছে। তিনি জানান, খালে রেলের বগি থাকায় পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটাচ্ছে। যার ফলে ঝুঁকি বাড়ছে সেতুটির। তাই দ্রুত উদ্ধারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies