বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
জাতীয় বাংলাদেশ

১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুদকের চিঠি

শেয়ার করুন:

সাইয়্যেদ মো: রবিন,

লিগ্যাল ভয়েস ডেস্ক : ইউনিয়ন পরিষদ, ব্যাংক, মাদ্রাসা, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে অনিয়ম, দুর্নীতি, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কাছ থেকে নির্ধারিত বেতনের অতিরিক্ত আদায় বন্ধে ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ জুলাই) এসব চিঠি পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য জানিয়েছেন।

যাদের চিঠি দেওয়া হয়েছে তারা হলেন, সাতক্ষীরার আশাশুনি, রাজশাহীর বাঘা, কিশোরগঞ্জের বাজিতপুর, দিনাজপুরের বোচাগঞ্জ, কুমিল্লার চৌদ্দগ্রাম, কুষ্টিয়ার খোকসা, রংপুরের পীরগঞ্জ, কুষ্টিয়ার কুমারখালী, নেত্রকোনার বারহাট্টা ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়।

এদিকে, রংপুর মেডিক্যাল কলেজে সেবাদানে অনিয়ম ও হাসপাতালের যন্ত্রপাতি কেনায় অনিয়ম খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুদক। এছাড়া, পটুয়াখালীর দুমকি উপজেলায় ভূমি অধিগ্রহণের মূল্য নির্ধারণের ক্ষেত্রে অনিয়ম এবং ময়মনসিংহের জেলা স্কুল রোডে সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগে খতিয়ে দেখতেও অভিযান হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies