বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
নির্বাচিত

২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার,

লিগ্যাল ভয়েস ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলের আগ্রীম টিকিট বিক্রি ২৯ জুলাই থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রেলওয়ের বিশ্বস্ত সূত্র এ তথ্য জানাযায়।

রেল সূত্র বলছে, ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদেও রাজধানীর পাঁচ স্টেশন থেকে আগাম টিকিট বিক্রি করা হবে। এগুলো হচ্ছে- কমলাপুর, বিমানবন্দর, বনানী, তেজগাঁও ও ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) ।

রেলের সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ঈদ ব্যবস্থাপনা নিয়ে রেলভবনে একটি বৈঠক করেছেন শীর্ষ কর্মকর্তারা। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে। যা চলতে পারে ২ আগস্ট পর্যন্ত।

রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies