রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
নির্বাচিত

হটলাইন কমান্ডো’ নিয়ে আসছেন সোহেল তাজ

শেয়ার করুন:

মনির হোশেন,

লিগ্যাল ভয়েস ডেস্ক :
সামাজিক সমস্যা এবং জনস্বাস্থ্যের ব্যাপারে মানুষকে সচেতন করতে একটি টেলিভিশন শো নিয়ে আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। লাইফস্টাইল বিষয়ক রিয়েলিটি শো-টির নাম দেওয়া হয়েছে ‘হটলাইন কমান্ডো’।

বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সোহেল তাজ।

আগামী সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গলবার রাত আটটায় আরটিভিতে প্রচারিত হবে হটলাইন কমান্ডো। রিয়্যালিটি এ শো টি মাসে দুদিন করে ১২ পর্বে হবে। এটি উপস্থাপনা করবেন সোহেল তাজ নিজেই।

সোহেল তাজ বলেন, ‘সুস্থ থাকা মানে শুধু স্বাস্থ্যই না। সমাজের সুস্থতাও প্রয়োজন। গণমাধ্যমে এখন ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে, ইভটিজিং রয়েছে, মাদক- এগুলো সামাজিক ব্যাধি। সমাজের সব ব্যাধিকে আমাদের লাল কার্ড দেখাতে হবে। সামাজিক সমস্যার সমাধান না হলে সোনার বাংলা গড়া যাবে না। সোনার বাংলা কেউ গড়ে দিতে পারে না। সবার নিজেদের উদ্যোগ থাকতে হয়।’

গত ৩ এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি টিজার প্রকাশ করেন সোহেল তাজ। যেখান দেখানো হয়, সোহেল তাজ মানুষের দরজায় গিয়ে কড়া নাড়ছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, হটলাইন কমান্ডো দল নিয়ে দেশের বিভিন্ন স্থানে নানার শ্রেণি পেশার মানুষের দরজায় কড়া নাড়বেন।

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে সোহেল তাজ ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। অবশ্য মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন এবং রাজনীতি থেকে দূরে সরে যান। তিনি আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এমনটা বিভিন্ন সময় আভাস পাওয়া গেলেও তা আর হয়নি।

Powered by Done 5 Technologies