বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
নির্বাচিত বিনোদন

সোনার বাংলা গড়তে মানুষে-মানুষে সহমর্মিতা রাখুন: তথ্যমন্ত্রী

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‌‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে মানুষে-মানুষে সহমর্মিতা-সহিষ্ণুতা রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টায় অটল থাকতে হবে।’

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে ধানমন্ডির পুরাতন ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর মিলনায়তনে স্বাধীনতা চারুশিল্পী পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু শব্দটি আমাদের’ শীর্ষক সপ্তাহব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আয়োজনের প্রশংসা ও

শিল্পীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘শিল্পীদের অগ্রণী ভূমিকা দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় শক্তি যোগাবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখানো ও তা বাস্তবে রূপদানের দীর্ঘ সংগ্রামী জীবনের মধ্য দিয়ে জাতির পিতা অমর হয়ে রয়েছেন। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে নৃশংসভাবে হত্যা করার ফলে বাঙালি জাতিকে উন্নত করার সব স্বপ্নপূরণ হয়নি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা সেই স্বপ্নপূরণের পথে আগুয়ান।’

মন্ত্রী বলেন, ‘কিন্তু দেশের এ উন্নয়ন যাদের সহ্য হয় না, তারা নানা গুজব ও ষড়যন্ত্রের জাল বোনে। এদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’

‘মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই একটি কমিশন গঠন করে বঙ্গবন্ধুর প্রকৃত খুনি ও পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে হবে, যেন ভবিষ্যত প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারে। জাতির স্বার্থে এদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন’, বলেন ডক্টর হাছান মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ তার বক্তৃতায় দেশের সব জেলায় এ ধরনের প্রদর্শনী আয়োজনে শিল্পকলা একাডেমি পূর্ণ সহায়তা দেবে বলে জানান।

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি বাঙালির গণ-অভ্যুত্থানের প্রাক্কালে জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পাবার ৫০ বছর উপলক্ষে বাংলাদেশ ও ভারতের ৫৫ জন শিল্পীর চিত্রকর্মের এ প্রদর্শনী ২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত বুধবার বাদে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা অবধি উন্মুক্ত রয়েছে।

স্বাধীনতা চারুশিল্পী পরিষদের আহ্বায়ক শিল্পী আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফুল আলম পপলু’র সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট্রর সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, স্থপতি রবিউল হুসাইন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies