বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
খাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
বিজ্ঞান ও প্রযুক্তি মোবাইল

বন্ধ হচ্ছে সব নকল মোবাইলের নেটওয়ার্ক

শেয়ার করুন:

আসাদুজ্জামান,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে যাচাই শুরু হয়েছে নকল বা ক্লোন করা মোবাইল ফোনের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টিটি)। আর এই আইএমইআই যাচাইয়ের মাধ্যমে নকল মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে।

এ ব্যাপারে বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১ আগস্ট থেকে নকল বা ক্লোন আইএমইআই সম্বলিত মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তী ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

এজন্য মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ তে পাঠাতে হবে।

তাছাড়া *০৬# ডায়াল করে হ্যান্ডসেটের আইএমইআই জানা যাবে। ১৫ ডিজিটের আইএমইআই নম্বরের মাধ্যমে জানা যাবে সেটটি আসল না নকল।

মোবাইল ফোন হ্যান্ডসেট কেনার আগে সেটটির আইএমইআই’র সঠিকতা যাচাই করে কেনা এবং বিক্রেতার কাছ থেকে ক্রয় রশিদ নেওয়ার অনুরোধ করেছে বিটিআরসি।

একই সঙ্গে বিটিআরসি জানায়, ইতোমধ্যে সম্মানিত গ্রাহক যে সব মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করছেন অর্থাৎ যেগুলো ইতোমধ্যে নেটওয়ার্কে যুক্ত রয়েছে, সে সব সেট এনইআইআর চালু হলে সরাসরি ডাটাবেজে যুক্ত হবে।

Powered by Done 5 Technologies