শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
নির্বাচিত বাংলাদেশ

বিদেশী সিরিয়াল ও সেন্সরবিহীন চলচ্চিত্র অনুমতি ছাড়া প্রদর্শনে নিষেধাজ্ঞা

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : টিভিতে বিদেশী চ্যানেলের অনুষ্ঠান, ডাবিংকৃত সিরিয়াল ও সেন্সরবিহীন চলচ্চিত্র অনুমতি ছাড়া প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, যথাযথ অনুমতি না নিয়ে কোন কোন টিভি চ্যানেল বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, বিদেশী সিরিয়াল, ডাবিংকৃত বিদেশী সিরিয়াল বা সেন্সরবিহীন সিনেমা সম্প্রচার বা প্রদর্শন করছে বলে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

এ ধরনের সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে আইন ও বিধি যথাযথ অনুসরণের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে আজ এক পত্রের মাধ্যমে সকল টেলিভিশন চ্যানেলকে অনুরোধ করা হয়েছে।

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯(১৪) ধারা অনুযায়ী বাংলাদেশের দর্শকদের উদ্দেশে বিদেশী চ্যানেলের কোন অনুষ্ঠান, বিদেশী সিরিয়াল, ডাবিংকৃত বিদেশী সিরিয়াল ইত্যাদি সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে সরকারের অনুমতি গ্রহণের আবশ্যকতা রয়েছে। তথ্য মন্ত্রণালয়ের বিনা অনুমতিতে এরূপ প্রদর্শন ও সম্প্রচার আইন বহির্ভূত।

এছাড়া, বেসরকারি টিভি চ্যানেলে সিনেমা সম্প্রচারের জন্য রপ্তানী নীতি ২০১৮-২০২১ অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণ এবং সেন্সর সনদ নেয়া প্রয়োজন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies