বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
নির্বাচিত

‘স্বাধীনতার শত্রুদের সঙ্গে আওয়ামী লীগ আপোস করে চলছে’

শেয়ার করুন:

রাজশাহী প্রতিনিধি,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘স্বাধীনতার শত্রুরা এখনও দেশে সক্রিয় আছে। আওয়ামী লীগ তাদের সঙ্গে আপোস করে চলছে। কিন্তু ওয়ার্কার্স পার্টি কারও সঙ্গে আপোস করে না। ’ রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত সাধারণ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পার্টির দশম কংগ্রেস উপলক্ষে শনিবার সকালে রাজশাহীর শহীদ এইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ফজলে হোসেন বাদশা বলেন, ‘যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, ২১ আগস্ট ঘটিয়েছে তারা এখনও সক্রিয় আছে। কেউ কেউ তো এখন প্রচণ্ড ক্ষমতারও অধিকারী।

তিনি বলেন, ‘গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র সংবিধানের চার মূলনীতি। বঙ্গবন্ধু বলেছিলেন- এই চার মূলনীতি যদি আমার মৃত্যুর পরও বাস্তবায়ন হয় তবে আমার আত্মা শান্তি পাবে। আর যদি না হয় তবে আমার দ্বিতীয় মৃত্যু হবে। ’ আজ এই চার মূলনীতির কোনো বাস্তবায়ন নেই, বলেও দাবি করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। সভায় সভাপতিত্ব করেন মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু।

সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু সভা পরিচালনা করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগর সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, সাদরুল ইসলাম, এন্তাজুল হক বাবু, আবু সাঈদ, ফেরদৌস জামিল টুটুল, জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies