বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
রুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ
আইন-আদালত

অবৈধ সম্পদ অর্জনে পাবনার সাব-রেজিস্ট্রার গ্রেপ্তার

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় পাবনা সদর উপজেলার সাব-রেজিস্ট্রার ইব্রাহিম আলী (৫৮) কে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বিকালে পাবনা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইব্রাহিম ঈশ^রদী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত ইরাদ আলী শেখের ছেলে। বর্তমানে রাজধানীর মিরপুরের বাসিন্দা।

দুদক পাবনার উপ-পরিচালক আতিকুর রহমান জানান, ইব্রাহিম আলী ২০০৯ সালে পাবনা সদরে সাব-রেজিস্ট্রার পদে চাকরিতে যোগদান করেন। দায়িত্ব পালনকালে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ইব্রাহিম ও তার মেয়ে তানজিলা আফরিনের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ১২ লাখ ৬৫ হাজার ৫০২ টাকার সম্পদ অর্জন করেছেন। যার মধ্যে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ তিনি হস্তান্তর/রূপান্তর করেন। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৯২৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে দারুস সালাম (ডিএমপি) থানায় ২০১৮ সালের ১৫ অক্টোবর মামলা দায়ের করে দুদক। মামলা নং ২২। পরে আদালতের আদেশের গেলো মার্চ মাসে ইব্রাহিমের দুর্নীতি সংক্রান্ত স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা জানান, গ্রেপ্তারের পর ইব্রাহিম আলীকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ঢাকায় পাঠানোর জন্য পাবনার সিনিয়র স্পেশাল জজ ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies