বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
আইন-আদালত নির্বাচিত

গণধর্ষণের ঘটনায় পাবনা থানার ওসি প্রত্যাহার, এসআই বরখাস্ত

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

পাবনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় সদর থানার ওসিকে প্রত্যাহার, এসআইকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ। এই মামলায় আরো দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন; জাকির হোসেন ড্রাইভার (৩৫) ও সঞ্জু মোল্লা (২২)।

জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, ইসলামগাঁতি গ্রামের আব্দুস সামাদ সরদারের ছেলে জাকির হোসেন ড্রাইভারকে ও ফলিয়া গ্রামের কালাম মোল্লার ছেলে সঞ্জুকে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার টেবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এসপি বলেন, ধর্ষণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হককে প্রত্যাহার এবং উপপরিদর্শক (এসআই) একরামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত আরো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে গণধর্ষণের মামলায় মোট চারজন গ্রেপ্তার হয়েছে। গণধর্ষণের মামলায় রাসেল ও শরিফুল ইসলাম ঘন্টুকে পুলিশ গ্রেপ্তার করে।

মামলার নথিসূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট দিবাগত রাত থেকে আসামিরা এক গৃহবধূকে ৪ দিন আটকে রেখে পালাক্রমে গণধর্ষণ করে। এক সময় নির্যাতিতা পালিয়ে সদর থানায় আশ্রয় নেন এবং অভিযোগ করেন। কিন্তু তার অভিযোগ আমলে না নিয়ে পুলিশ ধর্ষক রাসেলের সঙ্গে তাকে বিয়ে দেন। এ ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রচার হওয়ায় জেলা পুলিশের নির্দেশে ৯ সেপ্টেম্বর তারিখে মেয়েটি বাদী হয়ে ৫ জনকে আসামি মামলা করেন। পরে পুলিশের ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টায় পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের প্রেসক্লাবের সামনে জেলা মহিলা পরিষদের আয়োজনে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies