শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
বাংলাদেশ

ড্রিমলাইনার ‘রাজহংস’ ঢাকা পৌঁছেছে

শেয়ার করুন:

ভূইয়া আসাদুজ্জামান/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ যুক্তরাষ্ট্রের সিয়াটনের তৈরি ড্রিমলাইনার ‘রাজহংস’ ঢাকা পৌঁছেছে। শনিবার ৪টা ৪০ মিনিটে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আগামী মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রিমলাইনার ‘রাজহংস’-এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এই তথ্য জানিয়েছেন।

বিমান বাংলাদেশ সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিমানের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করছে।

বাংলাদেশ সময় শনিবার বিকেল ৪ টা ৪০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৬টি। দেশে পৌঁছার পর ড্রিমলাইনারকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়।

বিমান বাংলাদেশ-এর কর্মকর্তারা জানিয়েছেন, বিমানকে উড়োজাহাজের মালিকানা হস্তান্তর করেন বোয়িং পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বর্বার এবং বিমানের পক্ষে পরিচালক (প্রকিওরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) মো. মমিনুল ইসলাম চাবি বুঝে নেন।

বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র পাইলট সোহেল চৌধুরীসহ বিমান ও বোয়িংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Powered by Done 5 Technologies