বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
খাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
জাতীয় শীর্ষ খবর

গণমাধ্যমে প্রকাশিত বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে– স্পীকার

শেয়ার করুন:

সংসদ প্রতিবেদক/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকে উৎসাহিত করেছেন। ফলে বাংলাদেশ এখন তথ্য প্রবাহের অবাধ সময় অতিবাহিত করছে। আইসিটি’র সহজলভ্যতার ফলে তথ্য প্রবাহের সুযোগ বৃদ্ধি পেয়েছে। এতে তথ্যের প্রচার অবারিত হয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। আজ সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে অনলাইন নিউজ পোর্টাল পার্লামেন্ট নিউজ বিডি ডট কমের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি, আক্তারুজ্জামান বাবু এমপি, মুস্তফা লুৎফুল্লাহ এমপি এবং সাংবাদিক নেতা রাজু আহমেদ।

স্পীকার কেক কেটে পার্লামেন্ট নিউজ বিডি ডট কমের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন । স্পীকার বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে গণমাধ্যমকে শক্তিশালী করার বিকল্প নাই।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যই জনমত তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তিনি বলেন, তাৎক্ষনিক ও সহজে জনগণের নিকট তথ্য পৌঁছাতে অনলাইন পোর্টাল খুবই কার্যকর।

এ সময় তিনি সংসদীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত রাখতে পার্লামেন্ট নিউজ বিডি অবদান রাখছে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদ সদস্যগণ আইন প্রণয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, এসডিজি এবং সরকারের উন্নয়নমূলক কর্মশালায় অংশগ্রহণ করে থাকে। এ সময় তিনি সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর নিয়ে একটি সংকলন বের করা হবে উল্লেখ করে বলেন সংকলনটি রেডি রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে দেশের ভবিষ্যত চ্যালেঞ্জগুলোর বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে। “পার্লামেন্ট নিউজ বিডি ডট কম” অনলাইন পোর্টালের সম্পাদক সাকিলা পারভীন এর সভাপতিত্বে এবং সাংবাদিক নিখিল ভদ্র এর সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Powered by Done 5 Technologies