বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
খাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
মোবাইল শীর্ষ খবর

মোবাইলে সিম না থাকলেও জরুরি সহায়তায় ৯৯৯-এ কল করার সুবিধা

শেয়ার করুন:

আসাদুজ্জামান /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

মোবাইলে সিম না থাকলেও জরুরি সহায়তা চেয়ে ৯৯৯-এ কল করার সুবিধা চালু করতে সফল পরীক্ষা সম্পন্ন করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গত মঙ্গলবার দেশে প্রথমবারের মতো সিমবিহীন এই টেলিযোগাযোগ সেবার পরীক্ষা সম্পন্ন হয়।

গতকাল বুধবার বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান জানান, বসুন্ধরা এলাকায় এ সেবার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়।

বেসিক বা স্মার্টফোনে দুর্যোগকালীন সময়ে এ সেবা পাওয়া যাবে। হ্যান্ডসেটে ইমার্জেন্সি কল ফিচার ব্যবহার করে এ সেবা পাবেন জরুরি সহায়তা প্রার্থীরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ সেবা চালু করার নির্দেশনা দেয়া মাত্র বিটিআরসি তা চালু করবে। তিনি আরো জানান, মোবাইল অপারেটরদের কোর নেটওয়ার্কে এ সেবা চালু করার পরপরই সাধারণ গ্রাহকরা এ সেবা পাবেন।

এক বছর পরীক্ষামূলক কার্যক্রমের পর ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয় জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তার হেল্পলাইন-৯৯৯। যে কোনো ফোন (মোবাইল বা ফিক্সড লাইন ফোন) থেকে এই নম্বরে ফোন করলে পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সহায়তা পাওয়া যায়। ৯৯৯ নম্বরটি সম্পূর্ণ ‘টোল ফ্রি’। ফলে কোনো খরচ ছাড়াই নাগরিকরা বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় পরিচালিত এই জরুরি সেবা নিতে পারেন।

Powered by Done 5 Technologies