সারা দেশে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি: ওবায়দুল কাদের
লোপা রাকিব/ লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
‘ঘুর্ণিঝড় মোকাবিলায় সরকার ব্যর্থ’বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ঘূর্ণিঝড় আঘাতই করলোই না। আমাদের এই ভুখণ্ডে আসার আগে দূর্বল হয়ে গেছে, এটা মিডিয়ার খবর। সারা দেশে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। জানমালের কোনো ক্ষতির খবর আসেনি। অথচ এর মধ্যেই মির্জা ফখরুল বলে দিয়েছেন সরকার ব্যর্থ। এর আগেও বাজেট ঘোষণার আগে তারা বলেছিলো এটা গরিব মারা বাজেট।
মতবিনিময় সভায় মোহাম্মদ নাসিম বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের বিষয়ে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি তা পর্যবেক্ষণ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে মনুষ্য সৃষ্ট দুর্যোগসহ সব ধরনের দুর্যোগ মোকাবেলা করবে আওয়ামী লীগ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও সঠিক পরামর্শে যে ভাবে আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছি, তেমনি তার নেতৃত্বে আমরা বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করতে স্বক্ষম হব।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাতসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

