বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
রাজনীতি স্বাস্থ্য

বিএসএমএমইউ পরিচালক গর্হিত কাজ করেছেন

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন তারা। এছাড়া বৈঠকে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

বিকাল ৪টা থেকে তিন ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। লন্ডন থেকে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত ছিলেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি উদ্বিগ্ন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী প্রায় পঙ্গুত্ব অবস্থায় চলে এসেছে বলে মেডিকেল বোর্ড জানিয়েছে। তার শারীরিক অবস্থা গোপন করে বিএসএমএমইউ পরিচালক গর্হিত কাজ করেছেন।

আগামীকাল (রোববার) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করা হচ্ছে। আদালত তার স্বাস্থ্যগত কারণে অনন্ত বেগম জিয়াকে জামিন দেবেন, আদালতের কাছে আমরা সুবিচার আশা করি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies