বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
আইন-আদালত

আবরার হত্যা মামলার কার্যক্রমের দ্রুতগতি দেখে সন্তুষ্ট বাবা

শেয়ার করুন:

সাইয়্যেদ মো: রবিন /  লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার কার্যক্রম দ্রুতগতিতে চলায় বাবা মো. বরকতউল্লাহ আজ সন্তুষ্টি প্রকাশ করেছেন। রাজধানী গুলশান কার্যালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সাথে সাক্ষাতকালে তিনি তার সন্তুষ্টির কথা জানিয়েছেন।

“আমরা মুলত নিম্ন আদালতের মামলার কার্যক্রমের দ্রুতগতির নিয়ে আলোচনা করি এবং এতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি মামলা প্রসিকিউশন টিমে তার পছন্দের দু’জন আইনজীবীকে অন্তর্ভূক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন, এবং আমরা সম্মত হয়েছি।” বৈঠক শেষে আইনমন্ত্রী এক ব্রিফিং এ এসব কথা বলেন।

আনিসুল বলেন, আবরারের বাবা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি আরো বলেন, “ইতোমধ্যে, আমরা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য সীদ্ধান্ত নিয়েছি সেটা তাকে জানাই।”
চাঞ্চল্যকর এই মামলার চার্জশীট দাখিলের ১০ দিন পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ২৫ জনের বিরুদ্ধে ১৩ নভেম্বর এই চার্জশীট দাখিল করে।

গত ৭ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে বুয়েট শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শের-ই-বাংলা হলের প্রথম তলায় সিঁড়িতে আবরারকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে আবরারের বাবা চকবাজার থানায় ওইদিন ১৯ জনের বিরুদ্ধে মামলাটি করে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies