বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
খাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
জাতীয় নির্বাচিত

প্রকৃত অপরাধী শনাক্তে বিজ্ঞানভিত্তিক তদন্তের তাগিদ আইজিপির

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

প্রযুক্তির এ যুগে বিজ্ঞানভিত্তিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে শনাক্তের তাগিদ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক সাইবার, ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তদন্ত করে চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন করতে হবে। প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে হবে।

আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগে প্রধান অতিথি হিসেবে সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) ১০০তম এইড টু গুড ইনভেস্টিগেশন কোর্সসহ ছয়টি কোর্স উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এ সময়ে বিজ্ঞানভিত্তিক তদন্ত কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করে প্রশিক্ষণার্থী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, গুরুত্ব দিয়ে মামলা তদন্ত করতে হবে। সঠিকভাবে তদন্তের মাধ্যমে মামলার মূল রহস্য বের করে আনতে হবে।

আইজিপি বক্তৃতায় বলেন, সিআইডি শত বছরের অধিক সময়ের পুরনো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের ঈর্ষণীয় সাফল্য এবং গৌরবোজ্জল অতীত রয়েছে। সিআইডির মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য সকলকে পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জাবেদ পাটোয়ারী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

উন্নত দেশের উপযোগী পুলিশ হতে নিজেদের প্রস্তুত করতে হবে। সিআইডির অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিটিএসর কমাড্যান্ট মো. শাহাদাত হোসেন বক্তব্য রাখেন।

আইজিপি আজ অনুষ্ঠানিকভাবে কোর্সসমূহ উদ্বোধন করেন। এর আগে পুলিশ প্রধান ১০ তলা বিশিষ্ট ডিটেকটিভ ট্রেনিং স্কুলের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) বিশ্বাস আফজাল হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থ) মো. শাহাব উদ্দীন কোরেশী এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Powered by Done 5 Technologies