সোমবার, ৯ নভেম্বর ২০২৬
জাতীয় নির্বাচিত

ঘুষের টাকাসহ দুদকের ফাঁদে সাব-রেজিস্ট্রার

শেয়ার করুন:

স্থানীয় প্রতিনিধি / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

শেরপুরের শ্রীবরর্দী উপজেলার সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়াকে ঘুষের টাকাসহ হাতে-নাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সাব-রেজিস্ট্রার অফিস কার্যালয় থেকে ঘুষের নগদ ৯৫ হাজার ৫০০ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ ও দুনীতির অভিযোগ ছিল দুদকের কাছে। আজ দুপুর থেকে (এই জেলার দায়িত্বে থাকা টাঙ্গাইল অঞ্চলের) দুদকের সহকারী পরিচালক আতিকুল আলমের নেতৃত্বে উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে একটি দল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে হানা দেয়।

শেষমেষ বিকালে ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার আব্দুর রহমানকে গ্রেফতার করে দুদক টিম।

ঘটনাস্থলে উপস্থিত থাকা দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের জানান, আব্দুর রহমানের কাছ থেকে ঘুষের ৯৫ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে। বর্তমানে আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies