মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য

আজ শুরু হয়েছে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন

শেয়ার করুন:

 

ডা. সবুজ / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

সারাদেশে একযোগে শুরু হয়েছে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর নির্দিষ্ট স্থান ছাড়াও বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট, বিমানবন্দর, ফেরিঘাট, ব্রিজ টোল প্লাজা এবং খেয়া ঘাটগুলোতে ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের আওতায় এবার সারাদেশে দুই কোটি ১০ লাখ শিশুকে রাখা হয়েছে। তবে ইজতেমা সংলগ্ন এলাকায় ১১ জানুয়ারির বদলে ২৫ জানুয়ারি এ কর্মসূচি চালানো হবে

কর্মসূচির আওতায় ১২টি জেলার ৪২টি উপজেলার ২৪০টি ইউপির প্রত্যন্ত অঞ্চলের শিশুদের খুঁজে ক্যাম্পেইনের পরের চার দিন বিশেষ কর্মসূচির মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ক্যাম্পেইনটি সফল করতে মোট দুই লাখ ৮০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies