সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
আইন-আদালত

১০০ গ্রাম হেরোইনকে ১২ গ্রাম দেখানোর ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

শেয়ার করুন:

হাইকোর্ট রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

১০০ গ্রাম হেরোইনকে ১২ গ্রাম জব্দ দেখানোর বিষয়ে রাজধানীর কাফরুল থানার দুই পুলিশ কর্মকর্তাকে পুনরায় লিখিত ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

দুই পুলিশ কর্মকর্তা জব্দকৃত হেরোইনের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিলে তা প্রত্যাখান করে রোববার (১৯ জানুয়ারি) বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী রোববার এ ব্যাখ্যা দাখিল করতে হবে। দুই পুলিশ কর্মকর্তা হলেন- এসআই সোহেল রানা ও এসআই এমদাদ হোসাইন।

জানা গেছে, কাফরুল থানা এলাকা থেকে মো. সাগর নামে এক ব্যক্তিকে হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে কাফরুল থানার এসআই সোহেল রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এফআইআর-এ ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু মামলাটির তদন্ত শেষে এসআই ইমদাদ বিচারিক আদালতে চার্জশিট দাখিল করেন এবং চার্জশিটে ১২ গ্রাম হেরোইন জব্দের তথ্য উল্লেখ করেন।

এদিকে, এই মামলায় আসামি বিচারিক আদালতে জামিন চেয়ে আবেদন জানান। কিন্তু তার আবেদন নামঞ্জুর হওয়ায় তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। আসামির ওই জামিন আবেদনের শুনানি করতে গিয়ে হাইকোর্ট দেখতে পান, মামলার এফআইআর ও চার্জশিটে জব্দকৃত হেরোইনের পরিমাণ নিয়ে বেশ অসঙ্গতি রয়েছে। তাই হাইকোর্ট এ বিষয়ে কাফরুল থানার সংশ্লিষ্ট এসআইকে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় তারা আজ হাইকোর্টে লিখিত জবাব দাখিল করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies