শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
নির্বাচিত

৯৭ সহকারী জজ নিয়োগ ও পদায়ন

শেয়ার করুন:

শাহ্ সাকিব / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

৯৭ জন সহকারী জজ (শিক্ষানবিশ) নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। রোববার (১৯ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের নামের পাশে বর্ণিত জেলার জেলা ও দায়রা জজের কাছে আগামী ২৮ জানুয়ারি যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে, তিনি যোগদান করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ২০১৯ সালে ১ জুলাই সংশ্লিষ্ট স্মারকের সুপারিশের ভিত্তিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রত্যেককে বিভিন্ন জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে তাদের পদায়ন করা হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies