শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
নির্বাচিত

অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ব্রিটিশ সরকার

শেয়ার করুন:

তৌফিক ইমাম / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঢাকার দুই সিটি নির্বচন ব্রিটিশ সরকার চায় অবাধ অংশগ্রহণের মধ্যদিয়ে নির্বাচনটি সম্পন্ন হোক। এ নির্বাচন নিয়ে ইতোমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৭টা ৫৫ মিনিটে বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রবার্ট চ্যাটার্টন ডিকসন।

এ সময় তাবিথ আউয়াল বলেন, হাইকমিশনার এই নির্বাচন নিয়ে তার সরকারের অবস্থান সম্পর্কে আলোচনা করেন। তারা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies