শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
নির্বাচিত

দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে : দুদক চেয়ারম্যান

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

সাতক্ষীরা, ২৩ জানুয়ারি, ২০২০: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিবাজরা যত শক্তিশালী হোক তাদের আইনের আওতায় আনা হবে।
দুদক চেয়ারম্যান বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সরকারী কর্মকর্তাদের আইনানুগভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতিবাজরা যত বড় আমলা বা রাজনীতিক হননা কেন, কেউ ছাড় পাবে না।

তিনি বলেন, নদী, খাল, সরকারি জমি দখলকারি ব্যক্তি যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, “সব ধরনের কোচিং ও নোট বই বন্ধ করতে হবে। এজন্য তিনি জেলা প্রশাসককে কঠোর হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘কেবল ঘুষ গ্রহণ করাই দুর্নীতি নয়। সঠিকভাবে অর্পিত দায়িত্ব পালন না করাও বড় ধরণের দুর্নীতি। আমাদের দায়িত্ব পালনে নিবেদিতপ্রাণ হতে হবে। শুধু দুর্নীতি দমন কমিশনের পক্ষে এটি দমন করা সম্ভব না ।”
কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, ‘নিজ দপ্তরের প্রধান অত্যন্ত দায়িত্ববোধ স¤পন্ন হলে সেই দপ্তরে দুর্নীতি করা সম্ভব নয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies