বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
বাংলাদেশ

নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট : সিইসি

শেয়ার করুন:

তালহা মাহমুদ / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের ভোটের দিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট।’

আজ শনিবার রাজধানীর উত্তরা আইইএস কেন্দ্রে নিজের ভোটদান শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় এমনটাই বলেন তিনি।

সকালে ভোটারদের কম উপস্থিতির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোটার উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব প্রার্থীদের।’

সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে জানিয়ে সিইসি বলেন, ‘সব প্রার্থীর কাছে অনুরোধ করবো তারা যেন কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করে।’

ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন ইভিএম নির্বাচনে ইতিবাচক সাড়া ফেলেছে বলেও দাবি করেন তিনি।

ইভিএম প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘জনগণ নিজ দায়িত্ব বুঝে নিয়ে ইভিএমে ভোট দিচ্ছে।’

এছাড়া যেসব ভোট কেন্দ্রে এজেন্টদের বের করে দেয়া হয়েছে সেই সব ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীকে এজেন্টদের সহযোগিতা করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। পাশপাশি এজেন্টদেরকেও কোনরকম সমস্যার সম্মুখীন হলে প্রিজাইডিং অফিসার অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য আহ্বান জানান। কারো হুমকিতে এজেন্টদের কেন্দ্র ছেড়ে না যাওয়ার পরামর্শ দেন প্রধান নির্বাচন কমিশনার।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies