বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
নির্বাচিত বাংলাদেশ

স্বশাসিত প্রতিষ্ঠানের অর্থ কোষাগারে জমা সংক্রান্ত বিল পাস

শেয়ার করুন:

সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন-ফাইন্যানশিয়াল কর্পোরেশনসহ স্বশাসিত বিভিন্ন সরকারি সংস্থার তহবিলের অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান বিল- ২০২০ জাতীয় সংসদে আজ পাস হয়েছে।

অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে স্বায়ত্তশাসিতসহ স্বশাসিত সরকারি সংস্থাসমূহ নিজেদের পরিচালন ব্যায় ও নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন ব্যয়ের বাইরে নিজস্ব তহবিলের উদ্বৃত্ত অর্থ প্রতি অর্থবছর শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেয়ার বিধানের প্রস্তাব করা হয়েছে।

বিলে সরকারি সংস্থাসমূহকে নিজস্ব তহবিল সম্পর্কে তথ্য প্রদান বাধ্যতামূলক করার বিধান করা হয়েছে। বিলে সঠিক তথ্য প্রদান না করলে ওই সংস্থার সংশ্লিষ্টি কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধানেরও প্রস্তাব করা হয়েছে।

বিলে এসব সরকারি সংস্থাসমূহ তাদের নিজস্ব তহবিলে আপৎকালীন পরিচালনা ব্যয় হিসাবে মোট বাৎসরিক ব্যয়ের শতকরা ২৫ ভাগ অর্থ অতিরিক্ত জমা রাখতে পারবে বলে বিধানের প্রস্তাব করা হয়েছে।

বিলে সংস্থার নিজস্ব পেনশন ও ভবিষৎ তহবিল পৃথকভাবে পরিচালনা করতে পারবে বলেও বিধানের প্রস্তাব করা হয়। এছাড়া বিলে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলের তফসিলে স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিতসহ স্বশাসিত মোট ৬১টি সংস্থাকে অন্তর্ভূক্ত করার প্রস্তাব করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies