বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
রুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ
নির্বাচিত

সংবাদকর্মীদের ওপর হামলা নিন্দনীয়, তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে : তথ্যমন্ত্রী

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সংবাদকর্মীদের ওপর হামলা নিন্দনীয় ও অনভিপ্রেত। তিনি বলেন, এ ধরনের ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতৃবৃন্দের সাথে বৈঠকে তাদের উত্থাপিত এবিষয়ের প্রতিক্রিয়ায় মন্ত্রী একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটি ঘটনার পরপরই আমি নিন্দা জানিয়েছি। এ ধরণের ঘটনা সত্যিই অনভিপ্রেত, দুঃখজনক।
সরকারও এ ক্ষেত্রে খুব ত্বরিৎ ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যেই ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন যে হামলা হয়েছিল, সে হামলার পেছনে যারা যুক্ত ছিল বলে সন্দেহ করা হয়েছে, তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরনো ঢাকার ঘটনা নিয়েও গ্রেপ্তার করা হয়েছে। সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার গঠনের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘এ সংগঠনটির বড় অভাব ছিল। কারণ, ইলেক্ট্রনিক মিডিয়ায় যারা কাজ করে, তাদের জন্য সংগঠনটি ছিল না। যেটির অভাব ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার পুরণ করবে।’

‘ইতিমধ্যেই ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার অনেকগুলো অনুষ্ঠান করে নানা সমস্যা-সংকট উত্তরণের পথ নিয়ে অনেক আলোচনা করেছে, যার বেশ কয়েকটিতে আমি নিজেও উপস্থিত ছিলাম’ উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আহ্বায়ক রেজওয়ানুল হক রাজার নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন নিউজ ২৪টিভি’র রাহুল রাহা, মাছরাঙা টিভি’র রাশেদ আহমেদ, একুশে টিভি’র সাইফ ইসলাম দিলাল, চ্যানেল আইয়ের রিজভী নেওয়াজ, একাত্তর টিভি’র আলমগীর স্বপন, মিল্টন আনোয়ার প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies