বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
বিনোদন

শুটিংয়ে শিকল ছিঁড়ে পড়ে আহত নায়ক বাপ্পি

শেয়ার করুন:

বিনোদন ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

শুটিংয়ে শিকল ছিঁড়ে পড়ে আহত নায়ক বাপ্পি
অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। বুধবার (১২ ফেব্রুয়ারি) সিক্রেট এজেন্ট সিনেমার শুটিং শুরু করতে গিয়ে আঘাত পান এ নায়ক।

মূলত দৃশ্যের প্রয়োজনে লোহার শিকলে বেঁধে ঝুলে ছিলেন বাপ্পি। হঠাৎ শিকল ছিঁড়ে মাটিতে পড়ে যান তিনি। তখন ডান পায়ের হাঁটুতে বেশ চোট পান। আঘাত পাওয়ার পর শুটিং সেটে থাকা উপস্থিত কয়েকজন তাকে টেনে তুলে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাত খুব বেশি গুরুতর না হওয়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

এ বিষয়ে বাপ্পি বলেন, দৃশ্যটায় বেশ রিস্ক ছিল। হঠাৎ শিকল ছিঁড়ে পড়ে গিয়ে আঘাত পেয়েছি। পেশাদারিত্ব জায়গা থেকে আঘাত পাওয়ার পরও আবার ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে। কারণ এখন শুটিং না করলে পরিচালক বেশ বিপদে পড়বেন, প্রযোজকেরও বেশ লোকসান হবে। শুটিং শেষ করে চিকিৎসকের কাছে যাব।
সাফউদ্দিন সাফির পরিচালিত এ ছবির শুটিং শুরু হয় ২৭ জানুয়ারি থেকে। অ্যাকশন থ্রিলার গল্পের এ সিনেমায় পুলিশের এজেন্ট হিসেবে দেখা যাবে বাপ্পিকে। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়িকা উষ্ণ হক।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies