বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
নির্বাচিত বিনোদন

বিশ্ব বেতার দিবস আজ

শেয়ার করুন:

নাসরীন আক্তার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

আজ ১৩ ফেব্রুয়ারি। বিশ্ব বেতার দিবস। আজ বিশ্বব্যাপী পালিত হবে জাতিসংঘ ঘোষিত ‘৯ম বিশ্ব বেতার দিবস।’ বিশ্ব বেতার দিবস উদযাপনে বাংলাদেশ এখন বিশ্বের কাছে একটি অনুসরণীয় মডেল দেশ হিসেবে পরিচিত লাভ করেছে।

সরকারের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে বাংলাদেশে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে। এতে অংশ নেয় বাংলাদেশ বেতার, প্রাইভেট এফএম এবং কমিউনিটি রেডিওগুলো।

বাংলাদেশ বেতার রাজধানীর শেরেবাংলানগরের সদর দপ্তরে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এ বছর এ দিবসের প্রতিপাদ্য হলো-বেতার ও বৈচিত্র্য।

তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

আজ সকাল ১০টায় বেতার সদর দপ্তরের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এরপর অনুষ্ঠিত হবে আলোচনা।

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ২০০০ সালে থেকে বাংলাদেশে গ্রামীণ জনপদে বসবাসরত জনগোষ্ঠীর মধ্যে উন্নয়নমূলক তথ্য ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি, সরকারি ও বেসরকারি সেবা, জীবনঘনিষ্ট যাবতীয় তথ্য জনগণের মাঝে সহজ ভাষায় প্রচারের লক্ষ্যে কমিউনিটি রেডিও চালু করতে সরকারের সঙ্গে অ্যাডভোকেসি করে আসছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies