শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
অর্থ ও বাণিজ্য খবর

জেটিআই বাংলাদেশ-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক নীল ক্যুপল্যান্ড

শেয়ার করুন:

ঢাকা : জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল, বাংলাদেশে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নীল ক্যুপল্যান্ডকে নিয়োগ দিয়েছে।

তিন দশকের কাছাকাছি সময়ের ক্যারিয়ারে নীল বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেছেন। তিনি ২০০৮ সালে রোমানিয়া, মলদোভা ও বুলগেরিয়ার জেনারেল ম্যানেজার (ম্যানেজিং ডিরেক্টর) হিসেবে জেটিআই – এ যোগ দেন। পোল্যান্ড ও মধ্য আমেরিকার জেনারেল ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

জেটিআই – এ যোগ দেওয়ার আগে তিনি ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো পিএলসি, ইমপেরিয়্যাল টোব্যাকো পিএলসি ও এসআইসিপিএ প্রোডাক্ট সিক্যুরিটি এস. এ.’র মতো টোব্যাকো এবং টোব্যাকো সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে সিনিয়র ম্যানেজমেন্টের ভূমিকা পালন করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে নীল বলেন, “দ্রুতগতির অর্থনীতি, উন্নত বিনিয়োগ পরিবেশ ও দুর্দান্ত স্পন্দন শক্তি নিয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যি আনন্দিত। দেশের অর্থনীতি, মানব সম্পদ উন্নয়ন ও কম্যুনিটি ইনভেস্টমেন্টে অবদান রাখার মাধ্যমে জেটিআই’কে বাংলাদেশে বিদেশী বিনিয়োগের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে আমি আমাদের ব্যবসার অভ্যন্তরীণ ও বাহ্যিক স্টেকহোল্ডারদের সাথে কাজ করতে আগ্রহী”।

মৈত্রী/এফকেএ/এএ

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies