বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
খাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
খবর বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষ খবর

বান্দরবানের প্রবেশমুখে জীবাণুনাশক স্প্রে বসিয়েছে সেনাবাহিনী

শেয়ার করুন:

বান্দরবান :  পার্বত্য অঞ্চল বান্দরবানের প্রবেশমুখে গাড়িগুলোকে জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে মেশিন বসিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কোন গাড়ি যেন জীবাণূ বহনকারী না হয় সেজন্যই এই বিশেষ ব্যবস্থা। স্বয়ংক্রিয় গাড়ি জীবাণুমুক্তকরণ পদ্ধতিতে এই স্প্রেয়ার কাজ করবে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে বান্দরবানের প্রধান প্রবেশপথ রেইছা আর্মি চেকপোস্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনীর নিজস্ব তৈরি জীবানু নাশক স্প্রে মেশিনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি।

এ সময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক দাউদুল ইসলাম, সদর জোন কমান্ডার লে. কর্ণেল আখতার উস সামাদ রাফি, ব্রিগেডের (জিটু আই) মেজর ইফতেখার প্রমুখ উপস্থিত ছিলেন। বান্দরবান শহরে প্রবেশ পথে রেইছা চেকপোষ্টে সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই স্প্রে মেশিন এর মাধ্যমে জরুরী প্রয়োজনে যাতায়াত করা সকল যানবাহনে জীবাণু নাশক ঔষধ দিয়ে স্প্রে করার কার্যক্রম শুরু হয়েছে।

প্রসঙ্গত, বান্দরবানে করোনা ভাইরাস প্রতিরোধে শহরে সেনাবাহিনী,পুলিশ ও জেলা প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া জনসাধারণকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। শহরের প্রবেশপথ গুলোতে পণ্যবাহী জরুরী যানবাহন ছাড়া কোন গাড়ি চলাচল করতে দেয়া হচ্ছে না। পার্শ্ববর্তী তিন জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটিতে করোনা রোগী শনাক্ত হওয়ার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্কদৃষ্ঠি রাখছে। তবে বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই মারমা জানিয়েছেন, এখনো পর্যন্ত বান্দরবানে কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

মৈত্রী/ এএ

Powered by Done 5 Technologies