বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
খাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
খবর শীর্ষ খবর

বান্দরবানে নতুন তিন করোণা রোগী শণাক্ত, মোট রোগী চার

শেয়ার করুন:

মৈত্রী ডেস্ক, দৈনিক সচিত্র মৈত্রী

বান্দরবান : পার্বত্য নগরী বান্দরবানে নতুন তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বান্দরবান সিভিল সার্জন ডাক্তার অংশৈপ্রু মার্মা এ তথ্য জানান।

এ নিয়ে বান্দরবানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা চারজন হলো। নতুন করে আক্রান্তদের ২ জন থানচি এবং ১ জন লামা উপজেলার। থানচির আক্রান্ত ২ জন পুরুষ এবং লামার আক্রান্ত রোগী নারী বলে জানা গেছে। লামার আক্রান্ত মহিলা মেরাখোলা এলাকার বাসিন্দা। থানচির একজন বড় মদক এর আরেকজন সদরের বলে জানা গেছে। এদের সবার বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল পরীক্ষার জান্য বান্দরবান থেকে পাঠানো ১০ জনের নমুনা চট্টগ্রামের বিআইটিআইডিতে আজ (মঙ্গলবার) পরীক্ষা করা হলে তাতে বান্দরবান জেলার তিনটি নমুনা পজেটিভ আসে। এসময় মোট ১৪০টি নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়।

বান্দরবান সিভিল সার্জন ডাক্তার অংশৈ প্রু মার্মা বলেন, বান্দরবানে আরো তিনজন করোনা শনাক্ত হয়েছে। ২জন থানচির এবং ১জন লামার। আমরা এদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি এবং এদের পরিবার ও এদের সাথে থাকা লোকজনদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করছি।

উল্লেখ্য, এর আগে বান্দরবানের নাইংক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বর্তমানে সে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আইসোলেশনে রয়েছে।

তথ্যসুত্র : – এন এ জাকির 

মৈত্রী/ এএ

Powered by Done 5 Technologies