বুধবার, ১১ নভেম্বর ২০২৬
খবর শীর্ষ খবর

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু

শেয়ার করুন:

আসিফ ইকবাল, নিজস্ব প্রতিবেদক, দৈনিক সচিত্র মৈত্রী

চট্টগ্রাম : বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৬৫ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ফৌজদারহাটের বিআইটিআইডিতে ওই বৃদ্ধ মারা যান জানিয়ে বিআইটিআইডির পরিচালক ডা. এমএ হাসান বলেন, গতকাল বৃহস্পতিবার সরাইপাড়ার একজন বৃদ্ধের করোনা শনাক্ত হয়। তিনি বিআইটিআইডিতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন।

বিআইটিআইডি সূত্রে জানা যায়, নিউমোনিয়ার ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার (১৪ এপ্রিল)অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের সদস্যরা বিআইটিআইডি হাসাপাতালে ভর্তি করান। গতকাল বৃহস্পতিবার করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে।

চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে এ নিয়ে পাঁচজন মারা গেছেন।

মৈত্রী/ এএ

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies