মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
আরো বিষয় কৃষি খবর

লামায় পুষ্টি ও পরিবেশ রক্ষায় কারিতাসের ফলদ বনজ গাছের চারা বিতরণ

লামায় পুষ্টি ও পরিবেশ রক্ষায় উপকারভোগীদের হাতে গাছের চারা তুলে দিচ্ছেন মাঠ কর্মকর্তা মামুন সিকদার।
শেয়ার করুন:

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

বান্দরবান : পুষ্টি ও পরিবশের ভারসাম্য রক্ষায় বান্দরবানের লামা উপজেলায় উপকার ভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ বনজ গাছের চারা বিতরণ করেছে বেসরকারী সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প। বুধবার উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি শীলেরতুয়া, চিংকুম পাড়া, কমপক পাড়া, বাজার পাড়া, ফাসিয়াখারী ইউনিয়নের টাকছড়া পাড়া, কাঠালছড়া পাড়া, গজালিয়া ইউনিয়নের গতিরাম পাড়া, পৌরসভা এলাকার হরিণঝিরি পাড়ার ৫০জন উপকারভোগীর মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়। প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার উপকারভোগীদের হাতে গাছের চারা তুলে দেন। তুলে দেয়া হয়- আমড়া, আম, নারিকেল, সুপারি, জলপাই, আমলকি, মাল্টা, একাশিয়া, জাম, লেবুসহ ১৪ প্রজাতির চারা। বিতরণের সময় লামা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. নুরুল করিম আরমান, প্রকল্পের মাঠ সহায়ক সাইদ উদ্দিন, মিল্টন বিশ্বাস, পিংকু চৌধুরী, প্রিয়াংকা ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন:

Powered by Done 5 Technologies