বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
আরো বিষয় খবর বাংলাদেশ

সাতকানিয়ায় মোসাদ্দেকের খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

শহীদ মোসাদ্দেকের খুনীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে বৃহত্তর সাতকানিয়া ঐক্য পরিষদ।
শহীদ মোসাদ্দেকের খুনীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে বৃহত্তর সাতকানিয়া ঐক্য পরিষদ।
শেয়ার করুন:

আসিফ ইকবাল, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম : সাতকানিয়ায় উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা, মাদক বিরোধী আন্দোলনের সম্বন্বয়ক মোসাদ্দেকুর রহমানের হত্যাকারী সোহেল ও তার সহচরদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর সাতকানিয়া ঐক্য পরিষদ। সংগঠনটির অন্যতম এডমিন আকাশ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মো: জুবায়ের, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৭ নং ওয়ার্ড (ভোয়ালিয়া পাড়ার)কাউন্সিলর নেছার উদ্দীন আহমেদ চৌধুরী, রুপকস এর সাবেক সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সাতকানিয়া উপজেলা চত্বরে আজ বৃহস্পতিবার, সকাল ১০ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে শহীদ মোসাদ্দেকের খুনি সোহেল ও তার সহচরদের গ্রেফতার এবং সাতকানিয়ায় যারা মাদক ব্যবসায়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে চিরুনী অভিযান পরিচালনার আহবান জানান।

উল্লেখ্য, সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা এলাকার আর্দশ পাড়ায় বেশ কিছু দিন ধরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেন মোসাদ্দেক এবং গঠন মাদক নির্মূল কমিটি। এতে ক্ষিপ্ত হয়ে গত ২২ শে জুন সন্ধ্যা ৭টায় এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী সোহেল চুরিকাঘাত করে মোসাদ্দেক ও তার ভাই ফয়সাল কে। গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোসাদ্দেক মারা যান এবং তার ভাই চিকিৎসাধীন আছেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies