মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
আরো বিষয় খবর বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে বজ্রাঘাতে ১ জনের মৃত্যু

শেয়ার করুন:

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। অপরজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নে জমিতে কেটে রাখা পাটের পাতা ঝেড়ে ফেলার কাজ করছিল আঃ আউয়াল ও নজরুল ইসলাম। সেই সময় বজ্রপাত হলে আঃ আউয়াল (৩৫) বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়। নজরুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়। আউয়াল ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের (কচাকাটা থানা) উত্তর বলদিয়া গ্রামের খয়বর আলীর পুত্র। আহত নজরুল একই গ্রামের আঃ জব্বারের পুত্র। পরে নজরুলকে চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে তার অবস্থা গুরুতর।
বলদিয়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies