বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
আরো বিষয় খবর বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে বিজিবি সদস্যদের লাঞ্ছিতের ঘটনায় মামলা

শেয়ার করুন:

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ছয় সদস্যকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে বাগভান্ডার বিজিবি ক্যাম্পের হাবিলদার ওবায়দুল হক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৩ ব্যক্তি সহ অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে।

উল্লেখ্য গত মঙ্গলবার সকালে উপজেলার সাদ্দাম মোড়ে টহলরত ভূরুঙ্গামারীর বাগভান্ডার ক্যাম্পের ছয় বিজিবি সদস্যের উপর সংঘবদ্ধ গরু ব্যবসায়ীরা হামলা চালিয়ে তাদেরকে শারীরিক ভাবে লঞ্ছিত করে। এতে বিজিবির নায়েক ওসমান হায়দার আহত হন। এছাড়া একটি মোবাইল ফোন খোয়া যায়। আহত বিজিবি সদস্যকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাগভান্ডার বিজিবি ক্যাম্প লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন।
ওসি মুহাম্মদ আতিয়ার রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies