বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
আরো বিষয় খবর বাংলাদেশ

বান্দরবানে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেয়ার করুন:

রশিদ আহামদ, নিজস্ব প্রতিবেদক

বান্দরবান : বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবান চৌধুরী মার্কেট সংলগ্ন বান্দরবান জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে ৪২ তম জন্মবার্ষিকী উদযাপন করে বিএনপির অঙ্গসংগঠন।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে জন্মবার্ষিকী উপলক্ষে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাচিং প্রূ জেরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মজিবুর রশিদ, সাবেক ছাত্রদলের সভাপতি ও সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সহ নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে অতিথিরা বিএনপি এবং শহীদ জিয়াউর রহমানের কর্ম, নেতৃত্ব, ইত্যাদি নিয়ে আলোচনা করেন । পরে মোনাজাত এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করা হয়।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies