রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় খবর বাংলাদেশ

বান্দরবানে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে লামায় বিক্ষোভ

শেয়ার করুন:

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবান : গত মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিট শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মং চ উ মার্মা হত্যাকান্ডের প্রতিবাদে লামা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা ও পৌর শহর আওয়ামী যুবলীগ যৌথভাবে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, যুগ্ন-সম্পাদক সম্পাদক ও রুপসী পাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিন্টু কুমার সেন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাসু পালিত, পৌর শহর আওয়ামী যুবলীগের সভাপতি সাইদুর রহমান সাইদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন, পৌর শহর ছাত্র লীগের সভাপতি বিপ্লব কান্তি দাশ, সাধারণ সম্পাদক মো. সুমন প্রমুখ অংশ গ্রহণ করেন।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ নেতা মং চ উ মার্মা হত্যাকান্ডে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমার) জড়িত দায়ী করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies