বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
খাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
আরো বিষয় খবর বিজ্ঞান ও প্রযুক্তি

আসছে সাইড ফিঙ্গারপ্রিন্টসহ ভিভোর নতুন ফোন

শেয়ার করুন:

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, দৈনিক সচিত্র মৈত্রী

ঢাকা : স্মার্টফোন প্রযুক্তির উদ্ভাবন ও নিত্যনতুন প্রযুক্তি নিজেদের স্মার্টফোনে যুক্ত করায় ভিভো বরাবরই জনপ্রিয়তা পেয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তিসহ নতুন স্মার্টফোন নিয়ে আসছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো।

ভিভো বাংলাদেশ জানায়, খুব শিগগিরই বাংলাদেশের বাজারে আসবে ভিভোর ওয়াই সিরিজের নতুন এই স্মার্টফোন। সাইড ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও স্মার্টফোনটিতে থাকবে ৫০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।

ভিভো বাংলাদেশের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহামেদ বলেন, ’স্মার্টফোন বাজারে ফিঙ্গারপ্রিন্ট আসার পর থেকে প্রায় সবগুলো প্রতিষ্ঠানই এ প্রযুক্তিকে নানাভাবে ব্যবহার করেছে। এর মধ্যে বাজারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি আনে ভিভো। এবার ভিভো ফোনে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে- যেখানে সময় বাঁচানো প্রয়োজন অথবা ডিভাইসটিকে অনড় রেখে কাজ করা প্রয়োজন, সেখানে, রিয়ার ফিঙ্গারপ্রিন্টের চাইতে সাইড ফিঙ্গারপ্রিন্ট বেশি উপযোগী। খুব শিগগিরই বাজারে ওয়াই সিরিজের এই স্মার্টফোনটি আনবে ভিভো। ওয়াই সিরিজ মূলত আনা হয়েছিল, তরুণদের উদ্দেশ্য করে। তবে, নতুন এই স্মার্টফোন সব বয়সের মানুষ পছন্দ করবে বলে আশা করি।’

নতুন এই স্মার্টফোনটির দাম নিয়ে ভিভো বাংলাদেশের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি। তবে, করোনা মহামারি শুরুর পর- পরপর দুটি ওয়াই সিরিজের ফোন এনেছিলো ভিভো। ভিভো ওয়াই ৫০ ও ওয়াই ৩০। দুটিই মিডরেঞ্জের ফোন। ওয়াই সিরিজের নতুন এই ফোনটিও মিডরেঞ্জের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies