বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
খাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
আরো বিষয় খবর বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে মাদক ও চাঁদাবাজি রোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

শেয়ার করুন:

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনা, পরিবহনে চাঁদাবাজি ও মাদক প্রতিরোধে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সোনাহাট ডিগ্রী কলেজ মিলনায়তনে ভূরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহা. আতিয়ার রহমানের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন (বিপিএম ) পুলিশ সুপার, কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও সিনিয় এএসপি শওকত আলী, বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুলহক, উত্তর ধরলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সড়ক দূর্ঘটনা রোধে সকলকে সচেতন হতে হবে। মাদক ও চাঁদাবাজিতে পুলিশের জিরো টলারেন্স অবস্থান উল্লেখ করেন পুলিশ সুপার। এর আগে তিনি আর ডি আর এস এর অর্থায়নে নো মাস্ক,নো ট্রাভেল ক্যাম্পেইন এর উদ্বোধন করেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies