মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
আরো বিষয় কৃষি খবর

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক, ক্রীড়া ও কৃষি উপকরণ প্রদান

শেয়ার করুন:

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহযোগিতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে লামা উপজেলায় বিনামূল্যে সাংস্কৃতিক, ক্রীড়া ও কৃষি সামগ্রী প্রদান করা হয়েছে।

উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ৮টি ক্লাব ও ৮ জন কৃষকের মাঝে এসব প্রদান করা হয়। বৃহস্পতিবার দিনব্যাপী বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল এসব সামগ্রী প্রতিষ্ঠান প্রতিনিধি ও কৃষকদের হাতে তুলে দেন। তুলে দেয়া হয় হারমোনিয়াম, ফুটবল, ক্যারম বোর্ড ও স্প্রে মেশিন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি উনুচা মার্মা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি অংক্রাপ্রু সুন্দরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন সহ ছাত্র লীগ যুবলীগ নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন:

Powered by Done 5 Technologies