শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
অর্থ ও বাণিজ্য আরো বিষয় খবর

মিনিস্টারের পণ্য কিনলে থাকছে নিশ্চিত আকর্ষণীয় উপহার

শেয়ার করুন:

ঢাকা : দেশের স্বনামধন্য হোম এপ্লায়েন্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। তারা সবসময়ই তাদের ক্রেতাদের সর্বোচ্চ সেবা এবং সুযোগ-সুবিধা প্রদান করার চেষ্টা করে যাচ্ছে। বরাবরের মত এবারও মিনিস্টার হাই-টেক পার্ক তাদের ক্রেতাদের জন্য নিয়ে এসেছে দারুণ অফার। মিনিস্টার হাই-টেক পার্কের ফ্রিজ এবং টিভি ক্রয় করলেই ক্রেতাগণ পাচ্ছেন আয়রন, রাইস-কুকারসহ নিশ্চিত আকষর্ণীয় সব উপহার, থাকছে প্রতিটি পণ্যেই অফার অথবা মূল্যছাড়। এছাড়াও চলছে পুরাতন পণ্য দিয়ে নতুন পণ্য ক্রয় করার সুযোগ।

সেই সূত্র ধরেই এবার মিনিস্টার হাই-টেক পার্ক হোম এপ্লায়েন্স প্রোডাক্টের সাথে পুরষ্কার হিসেবে আয়রন এবং রাইস-কুকারের মত নিত্য প্রয়োজনীয় সব পণ্যের ব্যবস্থা করেছে। এছাড়াও পুরানো টিভি, ফ্রিজ দিয়ে কম খরচে কিনতে পারেন নতুন পণ্য। ভাবছেন কীভাবে? মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড ক্রেতাদের কথা মাথায় রেখে নিয়ে এসেছে নতুন স্মার্ট অফার। আপনার ব্যবহৃত যেকোনও ব্র‍্যান্ডের টিভি অথবা ফ্রিজের বিনিময়ে কিনে নিতে পারেন একদম নতুন মিনিস্টারের আই প্রটেক্টিভ এলইডি টিভি অথবা মিনিস্টারের ফ্রিজ। যেকোনও পুরাতন সিআরটি, এলসিডি, এলইডি টিভি জমা দিয়ে বুঝে নিন নাম্বার ওয়ান মিনিস্টারের আই প্রোটেক্টিভ এলইডি টিভি, স্মার্ট টিভি। এছাড়া যেকোনো ব্র‍্যান্ডের ফ্রিজ জমা দিয়েও পেতে পারেন ব্র‍্যান্ড নিউ ভিটামিন প্রটেক্টিভ ফ্রিজ।

এ সম্পর্কে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া জানান, বর্তমানে আমরা আমাদের ক্রেতাদের জন্য ৩ ধরণের অফার রেখেছি। আমরা এবারের অফারে প্রতিটি পণ্যেই কিছু না কিছু ছাড় এবং পণ্য ক্রয়ে নিশ্চিত সব আকর্ষণীয় সব উপহা্রের ব্যবস্থা রেখেছি। পাশাপাশি চলছে পুরাতন পণ্য দিয়ে নতুন পণ্যের অফার। গ্রাহকদের চাহিদার কথা চিন্তা করে মিনিস্টার সব সময় দারুণ সব অফার নিয়ে হাজির হয়। যেখানে গ্রাহকগণ তাদের সুখ এবং সাধ্যের মেলবন্ধন ঘটাতে সক্ষম হয়।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies