শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আইন-আদালত আরো বিষয় খবর

নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে পালিত

শেয়ার করুন:

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

বান্দরবান : মুজিবর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নাইক্ষ্যংছড়ি থানা’র উদ্যোগে কমিনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি থানা’র পুলিশের আয়োজনে থানা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা’র চত্বরে এক আলোচনা সভা ও অনুষ্ঠানে মিলিত হয়।

থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ। তিনি বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে এবং ন্যায় পরায়নতার সাথে কাজ করতে হবে। সুন্দর পুলিশিং ব্যবস্থা গড়তে হবে।

উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল সত্তার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি স্বাস্হ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবু জাফর মো: সেলিম, নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) বিল্লাল হোসেন সিকদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: ইমরান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন, দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন হাবীব উল্লাহ, নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার এস,আই নুরুল ইসলাম, এসআই জাফর ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক ভা: জাহাঙ্গীর আলম কাজল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম( আমিন) দপ্তর ও প্রচার সম্পাদক জয়নাল আবদ্দীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমু, ঘুমধুম ইউনিয়নের কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ডা: মো; শাহজাহান, সোনাইছড়ি ইউনিয়নের কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো: বশির,বাইশারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আবু জাফর প্রমূখ।

এ ছাড়াও র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কমিউনিটি পুলিশিং সদস্য ও পুলিশ সদস্য এবং সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies